বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
বলিউডের খবর

লালা অমরনাথ হতে ক্রিকেট অনুশীলনে আমির

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১১:৪৯ পিএম

লালা অমরনাথ হতে ক্রিকেট অনুশীলনে আমির

অনুশীলনে তারকার প্রস্তুতি

নতুন ছবি লালকারার জন্য ক্রিকেট অনুশীলন শুরু করেছেন আমির খান। আশুতোষ গোয়ারিকরের এই ছবিতে কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে দেখা যাবে তাঁকে।

বুধবার (২৫ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের একটি হেরিটেজ ক্রিকেট ক্লাবে সহ-অভিনেতাদের সঙ্গে অনুশীলন করছেন আমির খান।

অনুশীলনে তাঁর সঙ্গে রয়েছেন বিক্রান্ত মাসে, জিতেন্দ্র কুমার ও ধৈর্য কারওয়া। ছবিতে পাকিস্তানি ক্রিকেটার আবদুল হাফেজ কারদারের চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মাসে।

ছবির পটভূমি ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ। অক্টোবরের মাঝামাঝি থেকে ছবির পাঠ-অনুশীলন চলছে, গল্প ও চিত্রনাট্য লিখেছেন পীযূষ মিশ্র ও নীরাজ সিং।

নভেম্বর ও ডিসেম্বর জুড়ে চলবে এই অনুশীলন। সোমবার (৪ জানুয়ারি) থেকে ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া