নভেম্বর ২৬, ২০২৬, ০১:৩২ পিএম
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর ১৮টি স্টল ঘুরে দেখেন।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, খামারি শিমু আক্তার, উদ্যোক্তা ময়দুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের ওপর গুরুত্ব আরোপ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন