নভেম্বর ২৮, ২০২৬, ০৫:১১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সম্মেলন, সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের কবিরাজহাট বদলী মার্কেটের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোগনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের ঘোষিত ১ থেকে ৩০ নভেম্বর দাওয়াতি মাস উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন শাখার সভাপতি আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার শ্রমিকবিষয়ক সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট চান মিয়া।

সদস্য সম্মেলনে বক্তব্য
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি ও ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি সাহাব উদ্দিন সজির, মজিবর ইসলাম, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন, মাওলানা মাহমুদুর রহমান ও বাইজিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন