নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৩৮ পিএম
বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেছেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে নিষিদ্ধ সংগঠনের কোনো লোকজন আসতে না পারে এবং নাশকতামূলক কোনো কিছু আসতে না পারে এবং গুজব রোধে আমরা সম্পূর্ণ সজাগ আছি।
আজ শনিবার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় বিজিবি চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা, চেকিং কার্যক্রম পরিদর্শনে এসে এই কথা বলেন।
এসময় তিনি বলেন, সীমান্তে আমাদের চেকপোস্ট আছে এই পথ দিয়ে নাশকতামূলক যাতে কোনো কিছু আসতে না পারে সেজন্য নারকোটিক্স ডগ আছে, সবকিছু সুন্দরভাবে চেকিং হচ্ছে কি না, আমাদের লোকজন সুন্দরভাবে ডিউটি করছে কি না সেটা নিশ্চিত করার জন্যই পরিদর্শনে আসা। সেই সাথে সীমান্তে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের থ্রেট আসছে, গুজব আসছে সে বিষয়ে আমরা সম্পূর্ণ সজাগ আছি।
তিনি আরও বলেন, যারা কোনো নাশকতামূলক উদ্দেশ্য নিয়ে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা একটাই আমরা কঠোর অবস্থানে আছি। যদি এরকম কারও অভিপ্রায় থাকে, তাহলে তারা চেষ্টা করে দেখতে পারে, আমরা আমাদের ব্যবস্থা নেব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন