শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

হিলিতে খুনের আসামি দম্পতিসহ আটক ৪

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১০:২১ পিএম

হিলিতে খুনের আসামি দম্পতিসহ আটক ৪

সীমান্তে কাঁটাতারের বেড়া. ছবি: এআই জেনারেটেড

দক্ষিণ দিনাজপুরের হিলিতে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি দম্পতি দেশে খুনের মামলার আসামি বলে জানা গেছে। মঙ্গলবার ও বুধবার হিলি থানা পুলিশের অভিযানে চার বাংলাদেশি নাগরিক আটক হন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দম্পতি তোসারফ ফকির (৫৬) ও তার স্ত্রী মাসুদা বিবি (৫০)। মঙ্গলবার ধলপাড়া পঞ্চায়েতের গড় ধলপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যপাড়া গ্রামে।

তদন্তে পুলিশ জানতে পারে, দম্পতির বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা আছে। গত চার বছর ধরে পরিচয় গোপন করে তারা ভারতে বসবাস করছিলেন। গ্রেপ্তার এড়াতে তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তের বেড়াহীন অংশ দিয়ে তারা ভারতে ঢুকেছিলেন। এরপর গড় ধলপাড়ায় বসতি গড়ে ভুয়া আধার কার্ড নিয়েছিলেন।

একই এলাকা থেকে আটক হয়েছেন আরেক বাংলাদেশি নাগরিক তমিজ মণ্ডল (৫০)। তিনি বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উচ্ছনা গ্রামের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে তিনি হিলিতে বসবাস করছিলেন বলে অভিযোগ।

বুধবার হিলির খারুন এলাকা থেকে আটক হন আরেক বাংলাদেশি নাগরিক শাহার বানু। তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা।

আটক চার বাংলাদেশি নাগরিককে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা কীভাবে ভারতে ঢুকলেন, কীভাবে ভারতীয় পরিচয়পত্র পেলেন এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্য পেয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই চারজনসহ সাম্প্রতিক দিনগুলোতে হিলি পুলিশের হাতে আটক বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এর আগে ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছিল, যাদের কেউ কেউ ভুয়া পরিচয়ে ভারতে বসবাস করছিলেন এবং সরকারি জমি দখল করেছিলেন বলে অভিযোগ।

তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া