নভেম্বর ২৮, ২০২৬, ১০:৫৭ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সবচেয়ে বেশি ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও থানা এলাকা থেকে ১২ জন, আদাবর থেকে ১০ জন, হাতিরঝিল থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৭ জন ও শেরেবাংলা নগর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন