শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে মামলা ৭৬১২

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে মামলা ৭৬১২

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৭ হাজার ৬১২টি মামলা করেছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক বিভাগ ৭ হাজার ৬১২টি মামলা করেছে। একই সময়ে জরিমানা বাবদ ২ কোটি ৭ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে আরও ৯১টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া ৪০টি গাড়ি রেকার করা হয়েছে।