নভেম্বর ২৮, ২০২৬, ০৩:০৪ পিএম
পাকিস্তানের লাহোরে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে নৈশভোজ ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
গত ২৩ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমদ।
সফরে স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন