শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি, কেউ হতাহত হয়নি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৭ পিএম

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি, কেউ হতাহত হয়নি

গুলিবিদ্ধ ল্যাপটপ

রাজধানীর হাতিরঝিলে ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এক রাউন্ড গুলি চালানো হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কী কারণে ডিএল নেটওয়ার্কের অফিসে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ডিসি।