নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৯ পিএম
রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক এমপি ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
সাজ্জাদ তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার বাসিন্দা। তিনি ড. হাছান মাহমুদের চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় আনা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন