রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

রাজবাড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসভা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:১৪ এএম

রাজবাড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসভা

জনসভায় জনতার ঢল

রাজবাড়ীর কালুখালীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রিন্টু কুমার সাহা ও জেলা বিএনপির সদস্য মো. রেজাউল ইসলাম।

জনসভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রোকেয়া বেগম, কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ওহাব মিয়া, আলী হায়দার ও মুকিবুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট প্রদান এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।