নভেম্বর ২৯, ২০২৬, ০২:২৯ এএম
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলেন শাহ আলী থানা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) ও ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ সহ-সভাপতি মো. অপু (২৮)সহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জন।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন