রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

শরীয়তপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ মিছিল

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:২৬ এএম

শরীয়তপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিলে ড্যাব

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শরীয়তপুর আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে জেলার চিকিৎসকরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ড্যাবের জেলা শাখার আহ্বায়ক ডা. আক্রাম এলাহী ও সদস্য সচিব ডা. মফিজুর রহমান। মিছিলে অংশ নেওয়া চিকিৎসকরা প্রতিবাদ সমাবেশ লেখা ব্যানার বহন করেন। ব্যানারে আয়োজক হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার নাম লেখা ছিল।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে ডা. আসাদ, ডা. আবদুল হাকিম ও ডা. রুবাইয়া বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।