রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন, লাইভে আসার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:২০ এএম

শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন, লাইভে আসার আহ্বান

সংবাদ সম্মেলনে রাশেদ খান। ভিডিও: এটিএন নিউজ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা চলছে। তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়েছে, এমনকি মৃত্যুর গুঞ্জনও ছড়িয়েছে বিভিন্ন পোস্টে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ফেসবুকে পরামর্শ দিয়েছেন - শেখ হাসিনা ফেসবুক লাইভে এসে জীবিত থাকার প্রমাণ দেবেন।

রাশেদ খান দ্য ডিসেন্টের একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন শেয়ার করেছেন। দ্য ডিসেন্ট বলছে, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়। রাশেদ খানের দাবি - অডিওটি এক বছর আগের। দ্য ডিসেন্টের প্রতিবেদনেও বলা হয়েছে, ফেসবুকে প্রচারিত অডিও ক্লিপটি এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে চান শেখ হাসিনা। তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রীয় উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হোক।

বাংলাদেশ সরকার জানিয়েছে, কেবল ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরানো সম্ভব।

শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।