নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৩৩ এএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাগেরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে এ সমাবেশ করেন। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।
সমাবেশে বক্তারা আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে হুঁশিয়ারি দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপির নেতৃত্বে শহরজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোডাউন ও সমাবেশে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুব দলের সভাপতি সুজন মোল্লা ও জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন