নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৩৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।
শুক্রবার ভাড়া নিয়ে বিরোধের জেরে বাসটির কর্মীরা ওই শিক্ষার্থীর সঙ্গে অসদ আচরণ করে বলে অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভাড়া নিয়ে বিরোধের এক পর্যায়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে উগ্র আচরণ করেন পরিবহন কর্মীরা। এমনকি মাঝপথে নামিয়ে দিয়ে চলে যান তারা।
এর প্রতিবাদে শনিবার সকালে বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বাসগুলো রাখা হয় মহসিন হলের মাঠে।
ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাসগুলো ছাড়া হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন