রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি: হাবিবুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২৫ এএম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি: হাবিবুল ইসলাম

বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার বিকেলে ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা বেঁচে থাকতে ফ্যাসিস্ট খুনিদের এ দেশে ফিরতে দেওয়া হবে না। বিএনপি দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে দ্বিধাবোধ করবে না বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ শান্তিতে আছে, নতুন করে আর অশান্তি সৃষ্টি করবেন না। জনগণ এখন আপনাদের আর চায় না।

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, বর্তমান সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রউফ, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য।

এ সময় সাতক্ষীরা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও হাবিবুর রহমান হবি।