নভেম্বর ২৯, ২০২৬, ০৩:০৭ এএম
আজ রোববার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তাপমাত্রা কমার প্রবণতা শুরু হবে সোমবার থেকে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমতে পারে, বুধবার প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতের অনুভূতি বাড়বে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সন্দ্বীপে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন