রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

লালমনিরহাটে জাল টাকাসহ গ্রেফতার ২

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২১ এএম

লালমনিরহাটে জাল টাকাসহ গ্রেফতার ২

হাতকড়া। প্রতীকী ছবি।

লালমনিরহাটের কালীগঞ্জে জাল টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সুনা পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও একই এলাকার মোহাম্মদ বকুল হোসেন। জাহাঙ্গীরের বয়স ৪৫ বছর এবং বকুলের ৩৬ বছর।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মালিক জানান, গোপন খবরের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের কাছ থেকে এক হাজার টাকার ২৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য ২৩ হাজার টাকা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।