রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

জলাবদ্ধতা নিরসনে পাইপে মাঠের পানি যাবে বড় খালে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:৫৬ এএম

জলাবদ্ধতা নিরসনে পাইপে মাঠের পানি যাবে বড় খালে

জলাবদ্ধ মাঠ পরিদর্শন করছেন কর্মকর্তারা। ভিডিও: এনটিভি

খাল পরিষ্কার করে যেখানে খাল নেই, সেখানে পাইপ দিয়ে মাঠের পানি বড় খালে ফেলার ব্যবস্থা করা হবে। এজন্য প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ এ বছরই শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

ওই এলাকায় একটি ছোট খাল আছে। এটি খনন করা গেলে জলাবদ্ধতা বন্ধ হয়ে যাবে। এখানে রাস্তার মাঝে কিছু ব্রিজের মুখও বন্ধ করা হয়েছে। এখন খালগুলো পরিষ্কার করা হবে। যেখানে খাল নেই, সেখানে পাইপ দিয়ে মাঠের পানিগুলো বড় খালে ফেলার ব্যবস্থা হবে।

প্রকল্পের কাজ শুরু হলে ওই এলাকায় জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী।

ঝড়ে ক্ষতির বিষয়েও কথা বলেছেন খাদ্য প্রতিমন্ত্রী। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের সঙ্গে বসেছেন তিনি। তারা ইতিমধ্যে সরকারকে ক্ষতির পরিমাণ জানিয়েছে। সরকার থেকে যে কোনো সহযোগিতা আসলে সেই সহযোগিতা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

খাল পরিষ্কার ও পাইপের ব্যবস্থা হলে মাঠে পানি জমে থাকার সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে।