নভেম্বর ২৭, ২০২৬, ০৮:১৬ পিএম
আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) আবহাওয়া শুষ্ক থাকবে। রোববার (২৯ নভেম্বর) তাপমাত্রা সামান্য বাড়তে পারে, সোমবার (৩০ নভেম্বর) প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য কমতে পারে, আর বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। ঢাকায় শুক্রবার সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বইছে। সূর্যাস্ত বিকেল ৫টা ১০ মিনিটে, শনিবার সূর্যোদয় সকাল ৬টা ২২ মিনিটে। দেশের কোথাও কোনো সতর্কসংকেত নেই।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ২৯ দশমিক ৫ ও সর্বনিম্ন ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন