শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

মিরপুরে ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৯ এএম

মিরপুরে ২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী

অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মিলন শুরু হয়।

সম্মিলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

সম্মিলনে আরও উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।