শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
ব্যাংক চাকরি

ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের সুযোগ ২৬ ডিসেম্বর পর্যন্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১২:১২ পিএম

ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের সুযোগ ২৬ ডিসেম্বর পর্যন্ত

ব্র্যাক ব্যাংকের শাখা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

গত ২৬ নভেম্বর থেকে এই পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটিতে নিয়োগের জন্য নির্দিষ্ট কোনো লোকবল সংখ্যা উল্লেখ করা হয়নি। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন, তবে বিজ্ঞপ্তিতে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীর চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি কাজের অন্তত ৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যান্য যোগ্যতার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি বিষয়ক নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এ ছাড়া স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক।

নির্বাচিত প্রার্থীদের পূর্ণকালীন ভিত্তিতে অফিসে কাজ করতে হবে এবং কর্মস্থল হবে চট্টগ্রাম ও কক্সবাজার।

এই পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।