নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৪৯ এএম
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৭ বিভাগে ১১ জন লেকচারার নিয়োগ দেবে। আজ ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।
বসন্ত সেমিস্টার ২০২৭-এর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। নিয়োগ পাওয়া শিক্ষকরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে পূর্ণকালীন স্থায়ী পদে কাজ করবেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিজ্ঞান বিভাগে ৪ জন, সফটওয়্যার প্রকৌশল বিভাগে ১ জন, টেক্সটাইল প্রকৌশল বিভাগে ১ জন, আইন বিভাগে ১ জন, সমাজবিজ্ঞান বিভাগে ২ জন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে ১ জন লেকচারার নিয়োগ দেওয়া হবে।
আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে। প্রকৌশল বিষয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
বেতন বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো অনুযায়ী দেওয়া হবে। সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ এবং টেক্সটাইল প্রকৌশল পদের বেতন মাসিক ৫৫ হাজার টাকা। এ ছাড়া উৎসব ভাতা, ভবিষ্য তহবিল, সপ্তাহে দুই দিন ছুটি, গ্র্যাচুইটি ও যাতায়াত সুবিধা থাকবে। লিখিত পরীক্ষা, ডেমো উপস্থাপনা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার পোর্টালে অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৫০০ টাকা ফি জমা দিতে হবে। কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিজ্ঞান এবং সফটওয়্যার প্রকৌশল বিভাগে পিএইচডিধারী প্রার্থীদের ফি দিতে হবে না এবং তাঁদের সহকারী অধ্যাপক পদে বিবেচনা করা হতে পারে। আইন বিভাগে আগে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন