বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
মন্ত্রীর মন্তব্য

ভারতের পররাষ্ট্রনীতিকে শোচনীয় বললেন তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৩:০৬ পিএম

ভারতের পররাষ্ট্রনীতিকে শোচনীয় বললেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান ভারতের পররাষ্ট্রনীতিকে শোচনীয় আখ্যা দিয়েছেন। তাঁর ভাষায়, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া ও বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই জবাব দেন।

আন্দালিভ রহমান বলেন, ভারতের পররাষ্ট্রনীতি ‍‍`মিজারেবল‍‍` অর্থাৎ শোচনীয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান - প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ বলে তিনি উল্লেখ করেন।