বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
নুরের অভিযোগ

১০০ কোটি টাকার অর্থায়নের অভিযোগ নুরুল হক নুরের

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৩:১৬ পিএম

১০০ কোটি টাকার অর্থায়নের অভিযোগ নুরুল হক নুরের

নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করেছেন, পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য সরকারি দলের অনেকে দেখভাল করছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের ‍‍`গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা‍‍` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, সেসব ব্যবসার মুনাফা শ্রমিক অধ্যুষিত এলাকায় অস্থিরতা তৈরিতে ব্যবহৃত হচ্ছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী শুধু গাজীপুরেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তিতে কারখানা বন্ধের ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে।

সরকারি দরপত্র প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে বলেও তিনি জানান।

সভায় সভাপতিত্ব করেন জোটের মুখপাত্র এস এম শাহাদাত। প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্যরা সভায় বক্তব্য দেন।