অক্টোবর ১১, ২০২৬, ১১:১২ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পরিকল্পিতভাবে মব তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে প্রতিমন্ত্রী দাবি করেন, গত পাঁচই আগস্টের পর থেকেই জামায়াত-শিবির বিভিন্ন প্ল্যাটফর্মের আড়ালে এ ধরনের তৎপরতা চালিয়ে আসছে। একই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার মতো সাম্প্রদায়িক কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি আরও বলেন, পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জুলাইয়ের নাম ভাঙিয়ে এসব প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেখান থেকে মব সৃষ্টি এবং সাম্প্রদায়িক আচরণ উসকে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন