নভেম্বর ২৯, ২০২৬, ০৫:১৭ এএম
সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি ও অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও বিদ্যমান অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। জনস্বার্থ সংরক্ষণ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন