নভেম্বর ২৯, ২০২৬, ০৬:১৪ এএম
আজ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল।
সিঙ্গাপুরে ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার থেকে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচটি ১ ডিসেম্বর বিশান স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচটি ৫ ডিসেম্বর জালান বেসার স্টেডিয়ামে হবে।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দল এ রকম: গোলরক্ষক রুপ্না চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি। ডিফেন্ডার আফঈদা খন্দকার, শিউলি আজিম, আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু ও সুরভী আক্তার আফরিন।
মিডফিল্ডার মারিয়া মান্ডা (অধিনায়ক), মনিকা চাকমা, স্বপ্না রানী, সাগরিকা, মমিতা খাতুন ও শাহেদা আক্তার রিপা। ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সৌরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার ও আনিকা রানিয়া সিদ্দিকী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ঘোষণা দিয়েছে বাফুফে। সেখানে বলা হয়, বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে থাকবেন ফরাসি কোচ এরিক মারে। দলের অধিনায়ক মারিয়া মান্ডা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন