রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

আলিফ হত্যা মামলার বিচারে গতি নেই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১০ এএম

আলিফ হত্যা মামলার বিচারে গতি নেই

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ফাইল ছবি।

চট্টগ্রাম আদালতের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দুই বছর পেরিয়ে গেলেও বিচারে গতি আসেনি। ৪৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪ জন।

মামলার বাদী ও নিহতের বাবা জামাল উদ্দিন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তিনি বলেন, জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চান।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের কাছে আলিফকে হত্যা করা হয়। হত্যার দুই বছর পূর্তিতে গত ২৬ নভেম্বর আইনজীবীরা মানববন্ধন করেন।

বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, দায়রা জজ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সুপারিশ করলেও এখনো গেজেট জারি হয়নি।

এ মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৭ জন কারাগারে রয়েছেন।