বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:৩৯ এএম

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

সীমান্তে বিজিবি টহল

সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পাল্টাপাল্টি ফায়ারের ঘটনা ঘটেছে। গতকাল (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।

আজ মঙ্গলবার বিজিবি-৪৮ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবির পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। 

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও এ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করা হয়।বিজিবি ৪৮ এর অধিনায়ক জানায়, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।