জুন ৬, ২০২৬, ০৬:৩৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে যান চলাচল চার দিন বন্ধ থাকবে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার থেকে শুরু করে ১৪ জুন পর্যন্ত নির্ধারিত সময়ে এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
প্রশান্ত মহাসড়কটি চার দিন বন্ধ থাকবে।সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। রোববার বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরপর মঙ্গলবার প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দিনগুলোতে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে চলাচল করতে বলা হয়েছে।
নগরবাসী ও চালকদের এই রুটে যাতায়াতের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সুষ্ঠুভাবে খেলা ও নির্বাচন পরিচালনা করতে সবার সহযোগিতা চেয়েছেন ডিএমপি কমিশনার।নিরাপত্তার স্বার্থে নগরবাসীকে বিকল্প পথ অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন