রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

সাবেক এসবি প্রধানের স্ত্রী ও দুই শ্যালক আটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৬ এএম

সাবেক এসবি প্রধানের স্ত্রী ও দুই শ্যালক আটক

হাতকড়া। প্রতীকী ছবি।

পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে আজ সকালে তাদের আটক করা হয়।

আটকের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।