জুলাই ৫, ২০২৬, ১০:৩৪ পিএম
লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (৬ জুলাই) ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ থাকবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে— হাসনাবাদ হাউজিং, জিন্দাপীর মাজার, জিএস তলা, বেয়ারা, মজিদ বেয়ারা, তেঘরিয়া ও ইকুরিয়া এলাকা বিদ্যুৎহীন থাকবে।
এছাড়াও জাজিরা ফিডারের আওতাধীন নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, স্ট্যান্ড বাজার, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন