বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃ,ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৮:৩২ পিএম

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃ,ত্যু

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।মায়েশা প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে দুই শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।