সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষে ভোট চেয়ে প্রচারে মির্জা ফয়সল আমিন

তানভীর হাসান তানু

অক্টোবর ১২, ২০২৬, ০৫:০৮ পিএম

ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষে ভোট চেয়ে প্রচারে মির্জা ফয়সল আমিন

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও-১ আসনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, স্বাস্থ্য ও শিক্ষাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। সোমবার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগকালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনগণের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান অঙ্গীকার। নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, এলাকার টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা এবং বেকারত্ব দূর করাই তাঁর মূল রাজনৈতিক লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা বিনির্মাণ এবং নাগরিক জীবনের মৌলিক চাহিদাসমূহের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন।

এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় জানিয়ে তিনি আগামী নির্বাচনে স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে রায় দেওয়ার উদাত্ত আহ্বান জানান।