অক্টোবর ১৫, ২০২৬, ১০:৩৯ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ব্রিজের কাছাকাছি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে হঠাৎ এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় সক্রিয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি পক্ষের মধ্যে এই সংঘাত বাধে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘাতে জড়ালে গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিতে একজন ব্যক্তি আহত হন।
আহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে বা কোন বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, সে বিষয়েও প্রাথমিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন