বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
বিদ্যুৎ বিভ্রাট সতর্কতা

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৯:৩২ পিএম

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ছবি: Ai

জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক সংস্কারকাজের জন্য সিলেটের জৈন্তাপুরের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই জরুরি তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জৈন্তাপুর দপ্তর।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন বেশ কয়েকটি লাইনে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। এর মধ্যে রয়েছে জাফলং ১১ কিলোভোল্ট তামাবিল, চাংগিল ও জাফলং ফিডার।

সড়ক উন্নয়নকাজের কারণে এই শাটডাউন নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান। তিনি জানান, নির্ধারিত ফিডারগুলোর আওতাভুক্ত এলাকায় কাজের স্বার্থেই টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।

মেরামতকাজ শেষ হওয়ামাত্রই দ্রুত সংযোগ পুনরায় চালু করা হবে বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।