বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

রামিসা হত্যা: প্রধান অভিযুক্ত সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৫:১১ পিএম

রামিসা হত্যা: প্রধান অভিযুক্ত সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন

রিমান্ডে সোহেল রানা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে এই আবেদন করা হয়। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।আত্মগোপনে থাকা সোহেলকে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগেই ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। সোহেল রানা ছিলেন ওই বাসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া।

কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো তদন্তাধীন। ঘটনার পর সিআইডি ও এসবির সদস্যরা আলামত সংগ্রহ করেছেন এবং অন্য কারও সম্পৃক্ততা আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।