বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মো:মামুনুর রাশিদ

নভেম্বর ৮, ২০২৫, ০৫:৪৪ পিএম

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর, ২০২৫) হলি ল্যান্ড কলেজ ক্যাম্পাস-২ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের অভিভাবক সদস্য সাহাদাত খান মুন্না ও ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দিন খোকন। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল।হলি ল্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা এনজেল ও রিশাদ জাহান রূপা-র সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল রানা।

নবীণ শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন শ্বাশতী রায় স্মিতা, হৃত্ত্বিক চন্দ্র রায় ও রুকাইয়া হাসান। অভিনন্দন পত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বনশ্রী রায় বৃষ্টি।অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থী মো. নাকিব আনজুম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শিক্ষার্থী ভাবনা রাণী বর্মণ পবিত্র গীতা থেকে পাঠ করেন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর নবীণ শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক শাশ্বতী দেবনাথ এর নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা দলীয় সংগীত পরিবেশন করে। এছাড়া কুমকুম সরকার, কনা, শর্মী, আরাফ, মুসাব্বির ও গালিব একক সংগীত পরিবেশন করেন। ছাত্রী রাণী, নুসরাত, রুকাইয়া, টুম্পা, রামিশা, প্রত্যাশা, মাশিয়াত ও মুবতাসিম মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।