বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকৌশল দিবস পালিত

মো:মামুনুর রশিদ

নভেম্বর ১৫, ২০২৫, ১২:৫৯ পিএম

দিনাজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকৌশল দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে জনতার সামগ্রিক মুক্তি অর্জনে" এবং "দক্ষতা জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি"—এই আহবানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে গণ প্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, দিনাজপুর এর উপ-পরিচালক এবং দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল এবং আইডিইবির যুগ্ম আহ্বায়ক (রংপুর অঞ্চল) মোঃ আব্দুছ ছাত্তার শাহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা) প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু।

অনুষ্ঠানের বক্তারা দেশের সামগ্রিক অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা এবং 'স্কিলড ম্যানপাওয়ার' তৈরির গুরুত্বের ওপর আলোকপাত করেন।আইডিইবির চাকুরি বিষয়ক সম্পাদক (সহকারী প্রকৌশলী, দিনাজপুর সড়ক বিভাগ) প্রকৌশলী মোঃ শাহানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল এবং ডিইএব জেলা শাখার সভাপতি মোঃ মনজুর মোরশেদ সুমন।

উক্ত র‍্যালিতে আইডিইবি দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী সদস্যবৃন্দ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট সহ দিনাজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।