বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৫, ২০২৫, ০১:৫৫ পিএম

জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ

ছবি-দিনাজপুর টিভি

দ্রুত জাতীয় পে স্কেল বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়াসহ ন্যূনতম ১০ জন শিক্ষক নেতাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

দিনাজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতারা তাদের দীর্ঘদিনের বকেয়া জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।

পাশাপাশি শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষক নেতাদের জাতীয় রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ডের কাছে জোর আবেদন জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের ন্যায্য অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নীতি নির্ধারণে সুযোগ দেওয়া উচিত।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন:

কাজী আব্দুর রহিম (সাধারণ সম্পাদক, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, দিনাজপুর জেলা শাখা)

মোঃ শহিদুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখা)

মাহমুদুল হাসান (সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখা)

মোহাম্মদ ইছাক আলী (সভাপতি, কর্মচারী ঐক্য ফেডারেশন, দিনাজপুর জেলা শাখা)

গোলাম মাওলা (সাধারণ সম্পাদক, কর্মচারী ঐক্য ফেডারেশন, দিনাজপুর জেলা শাখা)

এছাড়া মানববন্ধনে মোঃ শরিফুল ইসলাম বকুল, মোঃ মতিউর রহমান, আনিসুর জামান মিলন, মোঃ আব্দুল মালেক, মোঃ আব্দুল বাসেত সহ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।