মো: মামুনুর রশিদ
নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে দুই দিনব্যাপী কর্মসূচির গুণগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সামাজিক সংহতি, পরিবর্তনশীল বাজেট এবং কার্যকর নেটওয়ার্কিং-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।মঙ্গলবার (১৮ নভেম্বর) পল্লীশ্রী মিলনায়তনে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।
কর্মশালায় পরিবর্তনশীল বাজেট, ভঙ্গুর প্রেক্ষাপটের জন্য নূন্যতম স্পন্সারশিপের (FCPO) প্রয়োগের দক্ষতা বৃদ্ধি, বাহ্যিক প্রতিষ্ঠানের সাথে কার্যকর নেটওয়ার্কিং এর সম্পৃক্ততা, বিশ্বাস এবং মূল্যবোধের রূপান্তর ঘটানো ও সামাজিক সংহতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার থিওটেনিয়াস শিশির রোজারিও এর সঞ্চালনায় ফেসিলেটেশন করেন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট কামরুল হাসান এবং টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড) ডা. দিপা রোজারিও। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী’র শামীমা পপি।
দুদিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, শিশু প্রতিনিধি, জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।