মো. মামুনুর রশিদ
নভেম্বর ২৬, ২০২৫, ০৩:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
“আমিষেই শক্তি—আমিষেই মুক্তি”, এই শ্লোগানকে সামনে রেখে ২৬ নভেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলা চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। এই মেলায় মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)-এর স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় এমবিএসকে স্টল স্থাপন করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের আওতায়।
স্টল পরিদর্শন কালে কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের ডা. মো. রাশেদুল আলম জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে জানান, তারা মেলায় ঘাস কাটার অত্যাধুনিক মেশিন, পশু খাদ্য সাইলেজ, ইউএমএস, ভূমি কম্পোজ, কৃত্রিম হেচারী, স্পিং কলার, দুগ্ধজাত পণ্য প্রদর্শন করেছেন।
সাধারণ জনগণকে এই খাতে উদ্যোক্তা হিসেবে সচেতন করার লক্ষ্যেই তাদের এই স্টল।এমবিএসকে’র প্রাণিসম্পদ ও কৃষির অগ্রগতি দেখে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা সবাই প্রাণিসম্পদকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব, যাতে নতুন প্রজন্মরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোসা. শাহিনা বেগম এবং এমবিএসকে’র ফোকাল পার্সন আব্দুল হামিদ মিয়া।