শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তির কর্মশালা

কাশী কুমার দাস

নভেম্বর ২৭, ২০২৫, ০৯:১১ পিএম

নবাবগঞ্জে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তির কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তব্য রাখেন—উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসারত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কাজী জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল হাসান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ ঈসা।

স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকার এবং বিষয়ভিত্তিক আলোচনা করেন টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) রবিউল আলম।কর্মশালায় বক্তারা সমাজের অনগ্রসর মানুষদের সরকারি সেবা প্রাপ্তিতে অধিকতর অন্তর্ভুক্তির জন্য সবাইকে একসাথে কাজ করার কথা বলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান বলেন, "সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। সমাজের অনগ্রসর ব্যক্তিদের নিয়ে প্রত্যেকেরই ভাবা দরকার, কারণ দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই গুরুত্ব অপরিসীম।"দিনব্যাপী এ কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের প্রতিনিধি সহ ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।