মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৭, ২০২৬, ০৬:১১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য"— ভূপেন হাজারিকার এই গানের আকুতি এখন যেন আর্তনাদ হয়ে ফুটে উঠেছে দিনাজপুরের মেধাবী শিক্ষার্থী সুষমা রানী রায়ের জীবনে। দিনাজপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বেঁচে থাকার জন্য সুষমার এখন একমাত্র ভরসা মানুষের সহানুভূতি ও জরুরি আর্থিক সহযোগিতা।
২৩ বছর বয়সী সুষমা রানী রায় ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বর্তমানে তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে অন্যথায় জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে।
এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা। বিগত তিন বছর ধরে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করাতে গিয়ে সুষমার পরিবার এখন সর্বস্বান্ত হয়ে পড়েছে।
সুষমা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। সে তার পড়ালেখা শেষ করে দেশের সেবা করতে চায়। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা এখন থমকে গেছে। সুষমার অসহায় পরিবার আজ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দ্বারস্থ হয়েছে। সবার একটুখানি সম্মিলিত সহযোগিতাই পারে সুষমার বেঁচে থাকার পথ সুগম করতে।
সুষমাকে সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি নিচের ঠিকানায় যোগাযোগ বা টাকা পাঠাতে পারেন:
বিকাশ (পার্সোনাল): ০১৭৩১৯১৮২৪৬
ব্যাংক একাউন্ট: ১৮০৯৩০১০২৭৬৩২ (সঞ্চয়ী হিসাব)
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি কর্পোরেট শাখা দিনাজপুর