শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১১, ২০২৬, ০৫:০৫ পিএম

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-কে সামনে রেখে দিনাজপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ।

 সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের সকল নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সকল সরকারি দপ্তরের সমন্বয়, জনপ্রতিনিধিদের সক্রিয় সহায়তা এবং সাধারণ জনগণের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।

সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।