শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

‘গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই’: বীরগঞ্জে মনজুরুল ইসলাম |

মো আরিফ ইসলাম

জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:২৯ পিএম

‘গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই’: বীরগঞ্জে মনজুরুল ইসলাম |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের দেউলী রথ বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। বিএনপি জনগণের দল। জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।” তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসন থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার।

শিবরামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নির্বাচনী প্রচারণায় সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।