শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিরলের রাজারামপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী পিনাকের গণসংযোগ ও পথসভা

আতিউর রহমান

জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৩৯ পিএম

বিরলের রাজারামপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী পিনাকের গণসংযোগ ও পথসভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধূরী পিনাক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ী দারুস সুন্নাহ হাফেজীয়া ইসলামিয়া মাদরাসা মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী সাদিক রিয়াজ চৌধূরী পিনাক।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস প্রমুখ।

পথসভা শেষে সাদিক রিয়াজ চৌধূরী পিনাক ইউনিয়নের গোফরাইল, দুপ্তইড়, খোঁজাপুর, মাগুড়াবান্দ, কানাইবাড়ী, হাসিলা, আজিমপুর, রাজারামপুর ও গড়বাড়ীসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।