বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানালো ক্লিনিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:২৫ পিএম

নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানালো ক্লিনিক সমিতি

এমপিকে ক্লিনিক মালিকদের শুভেচ্ছা

দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি। শহরের বালুবাড়ী এলাকায় এমপির নিজ বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলি এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ-এর নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং সদর আসনের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান বাপ্পি, বজলুর রশিদ বুলু ও আতিকুর রহমান আতিক। 

আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল, প্রচার সম্পাদক চন্দন অধিকারী ভোলা, সহ-প্রচার সম্পাদক নুর ইসলাম সাগর এবং ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র রায়সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং এলাকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।